জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) এর স্থগিতকৃত পরীক্ষার সংশোধিত তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ২১ আগস্ট সোমবার এ নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিমের স্বাক্ষরকৃত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য শুধুমাত্র ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের (পুরাতন সিলেবাস) ২২/০৮/২০১৭ এবং ২৩/০৮/২০১৭ তারিখের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৩ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত স্থগিতকৃত সকল পরীক্ষা ২৬/০৮/২০১৭ থেকে ১২/০৯/২০১৭ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে শুরু হবে। এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
পরীক্ষার সংশোধিত তারিখ ও সময়সূচি দেখুন-
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

