আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুর সদরে নতুন ইউএনও ফরিদা ইয়াছমিন

৩০তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ফরিদা ইয়াছমিন ১৪ অক্টোবর জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগদান করেছেন। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন।
 ইউএনও ফরিদা ইয়াছমিনকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। ছবি : জামালপুরিয়ান

নেত্রকোনা জেলার বাসিন্দা ফরিদা ইয়াছমিন বিবাহিত এবং এক কন্যা সন্তানের মা। তার স্বামী গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশে সহকারী পুলিশ সুপার পদে কর্মরত।

১৪ অক্টোবর দায়িত্ব গ্রহণের সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা ইউএনও ফরিদা ইয়াছমিনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال