লিখেছেন : ইমরান হোসেন, ঝিনাইগাতী
![]() |
শেরপুরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘আমরা বন্ধু ক’জন’ এর বন্ধুরা জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নে বন্যার্তদের ত্রাণ বিতরণ করেন। ছবি: লেখক |
জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নে বন্যাদুর্গত অসহায় ১২৫টি পরিবারের মাঝে শেরপুর জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘আমরা বন্ধু ক’জন’ এর উদ্যোগে গত মঙ্গলবার ২৯ অাগস্ট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে তারা তিন কেজি করে চাল, আধা কেজি ডাল, আধা কেজি লবণ ও এক কেজি আলু দিয়েছেন।
ত্রাণ বিতরণের মূল উদ্যোক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শরীফ মোস্তফা হীরা। তার সাথে সার্বিক সহযোগীতায় ছিলেন শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের তমা ঘোষ, প্রিয়াংকা সরকার, মাধুরী রায়, আনিছুর রহমান, আহসান, সজিব আহমেদ ও আকরাম।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন তিনানী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, নালিতাবাড়ী নাজমুল স্মৃতি কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান গোলাম মোস্তফা জিন্নাহ, প্রভাষক জাহিদুল ইসলাম, আসমত উল্লাহ প্রমুখ। ত্রাণ বিতরণে স্থানীয়ভাবে সহযোগীতা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি তৈয়ব আলী।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শরীফ মোস্তফা হীরা বলেন, আমরা যদি যার যার অবস্থান থেকে একটু একটু করে সাহায্য করি তাহলে বাংলাদেশে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের ভোগান্তি আরও অনেক হারে কমে যাবে। আর এই কাজগুলো করার জন্য সবার আগে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য তিনি সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!