২০১৭ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের (এইচএসসি) পরীক্ষার খাতা পুন:নিরীক্ষণের ফলাফল আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবেদনকারীদের পরীক্ষার উত্তরপত্র যাচাই বাছাই করে পুনঃনিরীক্ষণের ফল তৈরি করেছে শিক্ষা বোর্ডগুলো। চলতি বছর ১০টি শিক্ষাবোর্ডে প্রায় দেড় লাখ শিক্ষার্থী জন্য আবেদন করেছেন। পত্র অনুযায়ী যা প্রায় তিন লাখ। গত বছরের তুলনায় এবার আবেদনকারীর সংখ্যা বেড়েছে প্রায় ২৫ হাজার। আর পত্র অনুযায়ী বেড়েছে ৪৩ হাজারের বেশি।
উল্লেখ্য, গত ২৩ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। এ বছরের উচ্চ মাধ্যমিকে ১০ বোর্ডে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ। যা গতবারের তুলনায় ৫ দশমিক ৭৯ কম। এবার জিপিএ ৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬ জন। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি শিক্ষাবোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন।
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন। যাদের ফলাফল পরিবর্তন হয়েছে শুধুমাত্র তাদেরটাই দেওয়া আছে তালিকা।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!
