আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

ফেসবুক নিয়ে আসছে নতুন চমক

একের পর এক নতুন উদ্ভাবনের খবর নিয়ে আসে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। কিছুদিন আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল তারা স্মার্ট স্পিকার আনতে কাজ করছে। এবার অগমেন্ডেট রিয়েলিটি গ্লাস আনার ঘোষণা দিল জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই গ্লাস তৈরির জন্য ইতোমধ্যে তারা প্যাটেন্টও সংগ্রহ করেছে। আর অগমেন্টেড রিয়েলিটি গ্লাস হবে ওয়েভগাইড ডিসপ্লেসমৃদ্ধ টু ডাইমেনশনাল স্ক্যানার। এতে স্বচ্ছ ডিসপ্লে ব্যবহার করা হবে।

জানা গেছে, ফেসবুকের এই স্মার্ট গ্লাসটি ডিসপ্লের কাজ করবে। এই প্রযুক্তি ফেসবুকের নিজস্ব ভিআর ডিজাইন উদ্ভাবন করেছে।

অন্যদিকে বিজনেস ইনসাইডারের তথ্য মতে, এর আগে মাইক্রোসফট এই ধরণের হলোলেন্স গ্লাস উদ্ভাবন করেছে। গুগলও এই ধরনের গ্লাস নিয়ে কাজ করছে। সূত্র : গেজেটসনাও ও ভিআইপিনেট৩৬০
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال