![]() |
| ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সালেহা খাতুন। |
তিনি বর্তমানে ওই হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক কাজী ইফতেখার উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক বলেছেন, সালেহা খাতুনের জরায়ুতে ক্যান্সার ধরা পড়েছে। এটি বর্তমানে প্রাথমিক স্তরে রয়েছে। এখন থেরাপি দেওয়াসহ উন্নত জরুরি চিকিৎসা করাতে পারলে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। সালেহা খাতুনের বাড়ি জামালপুর পৌরসভার মুন্সিপাড়া এলাকায়। তার স্বামী কাঠমিস্ত্রি আবুল কালাম আজাদ বছরখানেক আগে মারা যান। এরপর থেকে তার সংসারে নেমে আসে অন্ধকার। তার ছেলে-মেয়েদের আর্থিক অবস্থাও ভালো নয়। ফলে সালেহা খাতুনের চিকিৎসার ব্যয়ভার বহন করার মতো সংসারে আর কোনো উপায় নেই। রোগে আক্রান্ত হওয়ার পর থেকে তাকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
তার তিন ছেলে ও এক মেয়ে থাকলেও ছোট ছেলে মো. আরিফুল ইসলাম সাইম সামান্য বেতনে জামালপুর শহরের একটি ছাপাখানায় গ্রাফিক্স ডিজাইনের কাজ করে সংসারের হাল ধরে মায়ের চিকিৎসা খরচ, সংসার চালানো এবং তার পড়ালেখার খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছে সে। সাইম তার মায়ের জীবন বাঁচাতে সমাজের সহৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়ে আকুল আবেদন জানিয়েছে। আর্থিক সাহায্য পাঠানোর সঞ্চয়ী ব্যাংক হিসাবের নাম মো. আরিফুল ইসলাম সাইম, হিসাব নম্বর- ৩৪০৪০০০৪, ন্যাশনাল ব্যাংক লি., জামালপুর শাখা, জামালপুর। মুঠোফোন: ০১৯১৬১৭৭১৯১
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!
