বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে শনিবার আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে জামালপুর শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতীতে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকের কেক কাটা হয়।
এ উপলক্ষে শনিবার বিকেলে শহরের বকুলতলা মোড়ে জমায়েত শেষে সেখান থেকে যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধুপুর সড়কে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার আগে বকুলতলা মোড়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকের সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ প্রমুখ। জেলা যুবলীগ, শহর যুবলীগ ও ওয়ার্ড যুবলীগের নেতা-কর্মী ছাড়াও আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠানে যোগ দেন।
| জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাতে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকের কেক কাটা হয়। ছবি : এম আলমগীর |
খোঁজার শব্দ: Mirza Azam mp, মোস্তফা মনজু, জামালপুর, mustafa monzu, জামালপুরের খবর, খবর, নিউজ, Jamalpur, আওয়ামী লীগ, রাজনীতি, politics, online jamalpur,
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!