আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার

জামালপুরে আবারও পাশবিক কায়দায় বৃদ্ধের হাতে ধর্ষণের শিকার হয়েছে এক বাক প্রতিবন্ধী শিশু (১৪)। এ ব্যাপারে ২৯ মে ভিকটিমের মা বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ একমাত্র আসামি মো. আজিজকে (৬০) গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ৩০ মে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটি এখন পাঁচ মাসের অন্তঃস্বত্ত্বা ।

মামলাসূত্রে এবং সরেজমিনে গিয়ে ঘটনার বিবরণে জানা যায়, জামালপুর সদর উপজেলার কানিল উত্তরপাড়া গ্রামের বাসিন্দা আজিজ চলতি বছরের ৫ জানুয়ারি ভিকটিমের বাড়িতে গিয়ে মেয়েটিকে একা পেয়ে পাশবিক কায়দায় ধর্ষণ করে। এই ঘটনা প্রকাশ করলে তাকে মেরে ফেলা হবেসহ নানা হুমকীর মুখে ভিকটিম ধর্ষণের ঘটনা গোপন রাখে। মেয়েটির শারীরিক অবস্থা অসহনীয় পর্যায়ে গেলে তার মা তাকে নিয়ে জেলা মাতৃসদনে নিয়ে আসে। চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর জানায় মেয়েটি পাঁচ মাসের অন্তঃস্বত্ত্বা।

পাগলপ্রায় মায়ের অভয়ের প্রেক্ষিতে শিশুটি ধর্ষণের ঘটনা খোলে বলে। ভিকটিম জানায়, তার মা, ভাই ও তাকে হত্যার হুমকীতে সে আজিজের কাছে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছে। সর্বশেষ ২৮ মে একই কায়দায় ধর্ষণের শিকারকালীন মেয়ের আর্তচিৎকারে তার মাসহ আশপাশের লোকজন এসে ধর্ষককে আটক করতে সক্ষম হয়।

স্থানীয় লোকজনের সামনে আসামি স্বীকার করেন ভিকটিমের গর্ভের সন্তান তার ঔরসজাত। খবর পেয়ে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ৩০ মে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। একইদিন আসামিকে আদালতে সোপর্দ করে পুলিশ রিমাণ্ড আবেদন করেছে।

ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য একটি কুচক্রীমহল অপতৎপরতা শুরু করেছে বলে মামলার বাদী এই প্রতিনিধিকে জানান।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম জানান, এই ধর্ষণের ঘটনাটি অত্যন্ত অমানবিক। জামালপুর সদর থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। মামলার প্রেক্ষিতে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথা সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন পেশ করা হবে। আসামির দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমি ব্যক্তিগতভাবে কামনা করি।

এই নারকীয় ধর্ষণের ঘটনার তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করে বিশিষ্ট মানবাধিকারকর্মী উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম বলেন, আসামিকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি সদর থানায় উপস্থিত হয়ে ভিকটিমকে সাহসদান এবং তার পরিবারকে উন্নয়ন সংঘের পক্ষ থেকে আইনগত সর্বাত্মক সহায়তা করার জন্য আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের আইআইআরসিসিএল প্রকল্পের সমাজকর্মী আরজু মিয়া, জামালপুর শিশু কল্যাণ কমিটির সভাপতি জামালপুর পৌরসভার মেয়র সায়মা হামজা সিমি, বিশিষ্ট নারী নেত্রী তাছলিমা বেগম প্রমুখ।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال