আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুর থেকে মাদক উৎখাত করবোই : এসপি দেলোয়ার হোসেন

জামালপুরে পুলিশ সুপার মো. দেলোয়ার হেসেন পিপিএম (বার) বলেছেন, একজন মাদক ব্যবসায়ী থাকা পর্যন্ত জামালপুর জেলায় আমার অভিযান চলবেই। এক কথায় এই জেলায় কোনো প্রকার মাদক থাকবে না। যদি কেউ থাকতে চায় তাহলে দেশের বাইরে থাকতে হবে, নয়তো জেলখানায় থাকতে হবে। জামালপুর জেলা থেকে মাদক উৎখাত করবোই।

৩১ মে দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে চলমান মাদকবিরোধী অভিযান ও ঈদকে সামনে রেখে শহরের আইনশৃংখলা পরিস্থিতি সম্পর্কে জামালপুর প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্য সাংবাদিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন এসব কথা বলেন ।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন জানান, ১৯ মে থেকে দেশেব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানে জেলা পুলিশের আওতাধীন সাতটি থানা এলাকা থেকে ২ হাজার ১৮৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ থেকে সাতজনের বিরুদ্ধে ২০টির অধিক মাদক মামলা, ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে ১৫ টার অধিক মাদক মামলা এবং বাকিদের বিরুদ্ধে পাঁচ-সাতটা করে মাদক মামলা রয়েছে। তাদের মধ্যে বড় মাদক ব্যবসায়ী ১৬টি মাদক মামলার আসামি মোশারফ হোসেন বিদ্যুৎ বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। ভিযানের সময় ৪৩০ গ্রাম হেরোইন, ৪ হাজার ১৮টি ইয়াবা বড়ি, ১৬ কেজি গাঁজা, ১০ বোতল ফেনসিডিল, পাঁচটি টিটি ইনজেকশন ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, সারা দেশে সমাজের সর্বস্তরের মানুষ এখন মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। সবাই মাদককে না বলছে। শুধু আইন-শৃংখলা বাহিনীই নয়, সমাজের সবাইকে এ অভিযানে সহায়তা করতে হবে। এ ক্ষেত্রে তিনি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের তথ্যনির্ভর সঠিক সংবাদ পরিবেশন করার আহ্বান জানান।

ঈদুল ফিতরকে সামনে রেখে শহরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সাথে এবার বাড়তি পুলিশ কাজ করছে। এ ছাড়াও মার্কেট বা শহরের যেকোনো স্থানে ছিনতাইকারী ও দুর্বৃত্তরা যাতে কোনো প্রকার ঝামেলা করতে না পারে এর জন্য পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ দায়িত্ব পালন করবে।

এ সময় জামালপুরের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল করিম, জামালপুর সদর থানার ওসি মো. নাছিমুল ইসলাম ও ডিবির ওসি মো. ছালেমুজ্জামান উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের সাংবাদিক আজিজুর রহমান ডল ও সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক দুলাল হোসাইনসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও টিভি চ্যানেলের ৪০ জন সাংবাদিক ও ফটো সাংবাদিক অংশ নেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال