আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে খাতা কলম পেন্সিল দিল আলফা সায়েন্স ক্লাব

জামালপুর জিলা স্কুলের ছাত্রদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সংগঠন আলফা সায়েন্স ক্লাবের উদ্যোগে রোববার দুপুরে শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা, কলম, পেন্সিল, রাবার ও কাটার বিতরণ করা হয়েছে।

সংগঠনটির সূত্রে জানা গেছে, শহরের দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ছাত্র-ছাত্রীদের এ সহায়তা দেওয়া হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক তাহমিনা বেগম ও আলফা সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক গৌরব চন্দ শিশু ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। খাতা, কলম, পেন্সিল পেয়ে তৃতীয় শ্রেণির ছাত্র শফিউল হোসেন পলক, তামিম ইকবাল হোসেন ও আবির হোসেন, প্রথম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার, দ্বিতীয় শ্রেণির ছাত্রী তারিণ ও তুরা মণিসহ সব শিশুরা খুবই খুশি হয়।

শিক্ষা উপকরণ বিতরণের সময় সহকারী শিক্ষক নুরুন নাহার ও ফাহমিদা বিনতে ইসলাম, আলফা সায়েন্স ক্লাবের কার্যকরী পরিষদের মধ্যে রাইসুল ইসলাম শিশির, তামজিদ হাসান, সিয়াম হাদীদ ও তাসনিমুল হাসান চয়ন উপস্থিত ছিলেন।
শহরের দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে খাতা, কলম, পেন্সিল, রাবার ও কাটার দেয় আলফা সায়েন্স ক্লাবের সদস্যরা। ছবি : জামালপুরিয়ান
আলফা সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক গৌরব চন্দ বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ছাত্র-ছাত্রীদের সরকার বিনামূল্যে বই দেয়। কিন্তু দরিদ্র পরিবারের অভিভাবকেরা শিশুদের শিক্ষা উপকরণ কিনে দিতে পারেন না। এতে তাদের লেখাপড়ার সমস্যা হয়। তাই দরিদ্র পরিবারের শিশুদের তালিকা করে তাদেরকে শিক্ষা উপকরণ দেওয়া হলো। আমাদের ক্লাবের সদস্যদের জমানো টাকা দিয়ে এই সহায়তা দেওয়া হলো। সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ যদি তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে ওরা ভালো কিছু করতে পারবে। আর ওদের মুখের হাসি রবে চিরন্তন।
search tag: alpha, Jamalpurian, Jamalpur news, news Jamalpur, jamalpurbarta, jamalpur online, online news, Jamalpur district, জামালপুরের খবর, জামালপুর খবর, জামালপুর বার্তা, জামালপুর জেলা, খবর, সংগঠন, জামালপুরিয়ান, জামালপুর, সায়েন্স ক্লাব, আলফা সায়েন্স ক্লাব
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال