আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ ফুটবলে বাংলাদেশের জয়ের হাসি

ভুটানে অনুষ্ঠিত এবারের সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ ফুটবলে বাংলাদেশের ছেলেরা ভালো খেলছে। ভুটানের কাছে ১-০ গোলে হেরে বুধবার তার প্রতিযোগিতা শুরু করে। পরের খেলা থেকেই অধিনায়ক মাহবুব হোসেন রক্সির দল বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। দুই খেলায় জিতে বাংলাদেশ অর্জন করেছে ৬ পয়েন্ট।

জানা গেছে, ভুটানের রাজধানী থিম্পুতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ এই প্রতিযোগিতার এ- বিভাগে রয়েছে। এই গ্রুপে তাদের সাথে রয়েছে গত আসনের চ্যাম্পিয়ন ভারত ও এবারের আয়োজক ভুটান।

বাংলাদেশ দল সোমবার ভারতের চাপকে অবিশ্বাস্যভাবে গুঁড়িয়ে দিয়ে ৪-৩ গোলের ব্যবধানে ভারতকে পরাজিত করে জয়ের মুখ দেখেছে। ওই খেলায় ভারত প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে সেট পিসের সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ জয়ের মুখ দেখে। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেন জাফর ইকবাল। বাকি দুটি গোল করেন মাহবুবুর রহমান ও রহমত মিয়া।

বাংলাদেশের ছেলেরা বুধবার মালদ্বীপকে ০-২ গোলে হারিয়েছে। গোল দুটি করেন সৈকত হোসেন মুন্না ও জাফর ইকবাল। তারা আসছে সোমবার নিজেদের তৃতীয় খেলায় লড়বে নেপালের সাথে। টানা দুই খেলা জিতে ছয় পয়েন্ট অর্জন করে নিজেদের বিভাগে শীর্ষে রয়েছে বাংলাদেশ।

search tag: Bangladesh, Under-18 championship football, Jamalpur news, news Jamalpur, jamalpurbarta, jamalpur online, online news, Jamalpur district, Bhutan, Maldives, জামালপুরের খবর, জামালপুর খবর, জামালপুর বার্তা, জামালপুর জেলা, খবর, 
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال