জামালপুর-৫ (সদর) আসনের শাহবাজপুর ইউনিয়নে ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থকদের হামলায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্র ভাংচুর, নৌকার কর্মী ও সমর্থকদের ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। বুধবার (২৭ ডিসেম্বর, ২০২৩) বেলা দেড়টার দিকে ইউনিয়নের দক্ষিণ কৈডোলা হক দাখিল মাদ্রাসা সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকার কর্মী-সমর্থক প্রায় ৬ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর ৪ জনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!
