প্রথম আলোর জামালপুরের সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলামকে দেখে নেওয়ার হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে সরিষাবাড়ী থানায় এ জিডি করা হয়।
হুমকি দেওয়া ব্যক্তি নাম সাখায়াত আলম ওরফে মুকুল। তিনি সরিষাবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মুরাদ হাসানের ব্যক্তিগত সহকারী।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!