আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

বুধবার থেকে শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষা আগামী বুধবার ২৩ আগস্ট দুপুর দেড়টা থেকে শুরু হবে। সারাদেশের ৪৬৩ টি কলেজের ১৬৬ টি কেন্দ্রে সর্বমোট ১,২৪,৯৪৯ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করছে।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

1 Comments

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال