জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দানবীর মরহুম মির্জা আবুল কাশেমের সহধর্মিনী এবং মেলান্দহ-মাদারগঞ্জ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের মা নুরুন্নাহার বেগম আর নেই। তিনি আজ বৃহস্পতিবার সকাল সোয়া দশটায় ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, নুরুন্নাহার বেগম দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার ও ব্রেইনস্ট্রোক রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি প্রতিমন্ত্রী মির্জা আজমসহ ছয় ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর প্রথম নামাজে জানাজা আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় ঢাকায় ন্যাম ভবনে প্রতিমন্ত্রী মির্জা আজমের সরকারি বাস ভবনে অনুষ্ঠিত হয়। জামালপুর শহরের কাছারি শাহি জামে মসজিদ প্রাঙ্গণে সন্ধ্যা সাড়ে সাতটায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়ে। পরে তার মরদেহ মাদারগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে বালিজুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে রাত নয়টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরহুমার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের মায়ের মৃত্যুতে জামালপুরিয়ানের উপদেষ্টা সাংবাদিক মোস্তফা মনজু, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনন মাহাদি এবং প্রধান পরিচালন কর্মকর্তা মিথিলা মাথিন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

খোঁজার শব্দ : শোক সংবাদ, খবর, জামালপুরের খবর, মাদারগঞ্জ, মেলান্দহ, news, jamalpur, Mirza Azam.
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!