জামালপুরের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার দুপুরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ই-মার্কেটিংয়ের বিস্তার শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের শুরুতেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ই-মার্কেটিংয়ের বিস্তার বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে দলগতভাবে ই-মার্কেটিং কি, এর বিস্তার, বাংলাদেশের প্রেক্ষাপটে ই-মার্কেটিং, বিশ্বায়নে ই-মার্কেটিং এবং ই-মার্কেটিংয়ের ভবিষ্যৎ সম্ভাবনা তোলে ধরা হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রী ও দলনেতা নাফিজা তাসনিমের ব্যবস্থাপনায় বিষয়ের বিস্তারিত পর্যালোচনায় অংশ নেন একই বিভাগের শিক্ষার্থী আনিকা আলম, মেহজাবিন ফরহাদ, ফাহমিদা চৈতী, মুকিত মাহবুব খান ও আরাফাত হোসাইন। এই পর্বে কারিগরি সহযোগিতায় ছিলেন প্রভাষক মাকছুদুল হক। পরে এ বিষয়ে প্রশ্নোত্তর ভিত্তিক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান তারেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মাসুম আলম খান ও নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হাকিম প্রমুখ আলোচনায় অংশ নেন।
সেমিনারে বলা হয়, বর্তমান বিশ্বায়নের যুগে ই-মার্কেটিং বা ডিজিটাল বাজার ব্যবস্থাপনা ব্যাপক সাড়া পড়েছে। ই-মার্কেটিংয়ের মাধ্যমে কোনো পণ্য সহজেই বিশ্ব অর্থনীতিতে জায়গা করে নিতে পারে। এই মাধ্যমে ব্যবসায় বিনোয়োগ কম ব্যবহুল। ই-মার্কেটিংয়ের মাধ্যমে যেকোনো পণ্য খুব সহজেই বাজারজাত করা যায় এবং বিশ্বের যেকোনো জায়গায় বিক্রি করা যায়। কেবলমাত্র ই-মার্কেটিং ব্যবস্থাপনায় পণ্যের প্রচার ও প্রসারের মাধ্যমে দেশিয় এবং বৈদেশিক পর্যায়ে প্রচুর মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতির চাকাকে অগ্রগতির দিকে সচল রাখা সম্ভব। ই-মার্কেটিং বিষয়ে জ্ঞান অর্জন করে শিক্ষার্থীরা ঘরে বসেই হয়ে উঠতে পারেন একজন সফল উদ্যোক্তা। এমন নজির বাংলাদেশের তরুণদের মাঝেও লক্ষ্য করা যাচ্ছে।
সেমিনারে আরও বলা হয়, বর্তমান সরকার আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের সর্বত্র উচ্চগতির ইন্টারনেটের বিস্তারসহ ইন্টারনেটভিত্তিক ই-কমার্স বা ই-মার্কেটিংয়ের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। ই-মার্কেটিং ব্যবস্থাপনায় বাংলাদেশও পিছিয়ে নেই।
ফিচার ছবি পরিচিতি: ই-মার্কেটিং সেমিনারে আলোচনা করেন শিক্ষার্থী নাফিজা তাসনিম। ছবি : মোস্তফা মনজু
সেমিনারের শুরুতেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ই-মার্কেটিংয়ের বিস্তার বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে দলগতভাবে ই-মার্কেটিং কি, এর বিস্তার, বাংলাদেশের প্রেক্ষাপটে ই-মার্কেটিং, বিশ্বায়নে ই-মার্কেটিং এবং ই-মার্কেটিংয়ের ভবিষ্যৎ সম্ভাবনা তোলে ধরা হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রী ও দলনেতা নাফিজা তাসনিমের ব্যবস্থাপনায় বিষয়ের বিস্তারিত পর্যালোচনায় অংশ নেন একই বিভাগের শিক্ষার্থী আনিকা আলম, মেহজাবিন ফরহাদ, ফাহমিদা চৈতী, মুকিত মাহবুব খান ও আরাফাত হোসাইন। এই পর্বে কারিগরি সহযোগিতায় ছিলেন প্রভাষক মাকছুদুল হক। পরে এ বিষয়ে প্রশ্নোত্তর ভিত্তিক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান তারেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মাসুম আলম খান ও নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হাকিম প্রমুখ আলোচনায় অংশ নেন।
![]() |
| ই-মার্কেটিং সেমিনারে অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : মোস্তফা মনজু |
সেমিনারে আরও বলা হয়, বর্তমান সরকার আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের সর্বত্র উচ্চগতির ইন্টারনেটের বিস্তারসহ ইন্টারনেটভিত্তিক ই-কমার্স বা ই-মার্কেটিংয়ের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। ই-মার্কেটিং ব্যবস্থাপনায় বাংলাদেশও পিছিয়ে নেই।
ফিচার ছবি পরিচিতি: ই-মার্কেটিং সেমিনারে আলোচনা করেন শিক্ষার্থী নাফিজা তাসনিম। ছবি : মোস্তফা মনজু
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!