বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ইমাম ও মুসল্লিদের উদ্দেশে বলেছেন, সবাইকে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ধর্মের নাম ভাঙিয়ে সমাজে কেউ যাতে জঙ্গি তৎপরতা চালিয়ে বিশৃংখলা সৃষ্টি কিংবা বিভ্রান্তিকর ঘটনা ঘটাতে না পারে তা নিয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম রোববার সকালে মেলান্দহ উপজেলার ৬০৪টি মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও ইমামদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মেলান্দহ উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা আওয়ামী লীগের রাজনীতি করি। হয়তো আমাদের কথা বিএনপি-জামায়াতদের পছন্দ হবে না। আপনারা ইমাম ও মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক। আপনাদের কথা সর্বস্তরের মানুষ শুনে থাকেন। আপনারা দেশের মঙ্গলের জন্য কাজ করবেন।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চান, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, হাজরাবাড়ী পৌরসভার প্রশাসক প্রকৌশলী মো. কামরুজ্জামান, মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সামিউল আলম পিপিএম, মেলান্দহ উপজেলার কেন্দ্রীয় বায়তুল নূর মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি কিসমত পাশা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সোহরাব হোসেন বাবুল ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন প্রমুখ বক্তব্য রাখেন।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম রোববার সকালে মেলান্দহ উপজেলার ৬০৪টি মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও ইমামদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মেলান্দহ উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা আওয়ামী লীগের রাজনীতি করি। হয়তো আমাদের কথা বিএনপি-জামায়াতদের পছন্দ হবে না। আপনারা ইমাম ও মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক। আপনাদের কথা সর্বস্তরের মানুষ শুনে থাকেন। আপনারা দেশের মঙ্গলের জন্য কাজ করবেন।
![]() |
| মতবিনিময় সভায় ইমাম ও মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ। ছবি : আলী আকবর |
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!