আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ৪-৯ ও ১৬-২৩ নভেম্বর

ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও খুদে চিকিৎসক কার্যক্রমের আওতায় জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলাতেও কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে নভেম্বর মাসে এ কর্মসূচি বাস্তবায়ন করবে। এ কর্মসূচির আওতায় প্রতিটি শিশুকে বিনামূল্যে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে।

জামালপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় প্রথম ধাপে আগামী ৪ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত জামালপুরের প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ৫-১২ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে।

এ কর্মসূচির দ্বিতীয় ধাপে আগামী ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত জামালপুরের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ১২-১৬ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে।

সিভিল সার্জন চিকিৎসক মো. মোশায়ের উল ইসলাম বলেন, ৫ বছর থেকে ১৬ বছর বয়সী স্কুলগামী ও স্কুল বহির্ভূত সকল শিশুকে বিনামূল্যে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। তিনি সরকারের এই উদ্যোগকে সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال