আজিজুর রহমান ডল, জামালপুর |
ফারমার্স ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতী ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন অব এল সালভেদরের সম্মাননা পদক পাচ্ছেন ৩ নভেম্বর শুক্রবার। এজন্য তাকে জাতিসংঘের সদর দপ্তরে আমন্ত্রণ জানানো হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহবুবুল হক বাবুল চিশতীকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতায় অবদান ও নেতৃত্বের জন্য এই সম্মাননা প্রদান করা হবে। ইন্টারন্যাশনাল কংগ্রেস অব মিডিয়ার উদ্যোগে আগামীকাল শুক্রবার নিউ ইউয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত গোল টেবিল বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা জানানো হবে। আন্তর্জাতিক এই সংস্থাটির সেক্রেটারি জেনারেল অ্যাম্বাসেডর কার্লোস গার্সিয়া স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে মাহবুবুল হক বাবুল চিশতীকে জাতিসংঘের ওই গোল টেবিল বৈঠক, সাংস্কৃতিক সন্ধ্যা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়। পত্র পাওয়ার পরই তিনি বুধবার রাতে নিউইয়র্কে পৌঁছেছেন।
এ দিকে মাহবুবুল হক বাবুল চিশতী ২ নভেম্বর বৃহস্পতিবার এ প্রতিবেদককে বলেন, জাতিসংঘের সদর দপ্তরের অনুষ্ঠানে যোগ দিতে আমি ১ নভেম্বর বুধবার রাতে নিউইয়র্কে পৌঁছেছি।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!