আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ : বান্দরবানকে ২ উইকেটে হারিয়েছে ফরিদপুর

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের জামালপুর ভেন্যুতে ৯ মার্চের ম্যাচে বান্দরবান জেলা দলকে ২ উইকেটে হারিয়েছে ফরিদপুর জেলা দল। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হয়। 

ম্যাচসেরার ক্রেস্ট গ্রহণ করেন হাসিবুল হাসান ইমন।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বান্দরবান জেলা দলের অধিনায়ক রানার দাস। তারা প্রথম ইনিংসে ৪৯ ওভারে সবগুলো উইকেটের বিনিময়ে ১৬৭ রান করে। (ইসলামুল ৪৭, সাইদুল ২৮, শফিকুল ২৭*, রিয়াদুল ১৭, সাকিব ১১, হাসিবুল ৩/২৬, রাকিব ৩/১৪, রিয়াজুল ৩/৪৪, বোলাররা অতিরিক্ত রান দিয়েছেন ১৪)।

দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে অধিনায়ক ইমরান হোসেইনের ফরিদপুর জেলা দল। তারা ৪৮.১ ওভারেই ৮ উইকেট হারিয়ে ১৬৯ করে জয়ের লক্ষে পৌঁছে যায়। তারা ২ উইকেটে ম্যাচ জিতে যায়। (হাসিবুল ৫২, জোবায়ের ৩৫, রনি ২৯, রিয়াজুল ১৬*, সাঈদ ২/৩০, ইসলামুল ২/২৬, আশিক ২/২৫, মেহেদি ১/৪৩ বোলাররা অতিরিক্ত রান দিয়েছেন ২৭)।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের হাসিবুল হাসান ইমন। ম্যাচ আম্পায়ার ছিলেন আশরাফ আহমেদ টিপু ও সোহেল আহাম্মেদ।

জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সুখনগরী সাইলেজের সৌজন্যে ম্যাচসেরা হাসিবুল হাসান ইমনের হাতে ক্রেস্ট তুলে দেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য সচিব রাজন সাহা।

বিসিবি’র আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টুর্নামেন্টের জামালপুর ভেন্যুতে অংশ নিচ্ছে ফরিদপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর ও বান্দরবান জেলা ক্রিকেট দল।

১০ মার্চের ম্যাচ : দিনাজপুর বনাম ঠাকুরগাঁও জেলা দল।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال